নিজস্ব প্রতিবেদক:
সাভারে মঙ্গলবার (১২ মে) রাতে বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার ওবায়দুল্লাহর মালিকানাধীন ভাড়া বাড়ির টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল হান্নান (৪০) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কেরামত উল্লাহর ছেলে। ওবায়দুল্লাহ বাড়িতে ড্যাফোডিল ইউভার্সিটির শিক্ষার্থী ফাহিম ওই রুম ভাড়া নিয়ে থাকতো। হত্যার পর থেকে ফাহিম ও পলাতক বলে জানান পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় আব্দুল হান্নানের মরদেহ টয়লেটে পড়ে থাকতে দেখে। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়।
সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল-আমিন বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে তদন্তে জানা যায়, সোমবার রাতে কয়েকজন যুবক ওই বাড়িতে প্রবেশ করে। । এছাড়াও ওই কক্ষে মাদক সেবনের কিছু নমুনা পাওয়া গেছে। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরে করবেন বলেও জানান পুলিশ।