আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৬ ইং

শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা বাড়াতে এসইউ’র ইন্ডাস্ট্রিয়াল ভিজিট

রায়হান শরীফ

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের (এসইউ) ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) ও অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি (এএমটি) বিভাগের শিক্ষার্থীদের নিয়ে একটি ইন্ডাস্ট্রিয়াল ভিজিট অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ৪এ ইয়ার্ন ডাইং লিমিটেড (জ্যাকেট ইউনিট), টিম গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার ও হেড অব বিজনেস অপারেশনস মো. মাহেদী হাসান (আসিফ)-কে “প্যাট্রন অব প্র্যাকটিক্যাল লার্নিং” সম্মাননা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের বাস্তব কাজের অভিজ্ঞতা ও শিল্পখাত সম্পর্কে জানাতে তার সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে শিক্ষার্থীরা ক্লাসের পড়াশোনার পাশাপাশি বাস্তব কাজ সম্পর্কেও ধারণা পাচ্ছে।

ভিজিটে নেতৃত্ব দেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রধান মো. আহসান হাবিব এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি বিভাগের প্রধান মো. তাজবির হুসাইন। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ শামসুল আলম ও কামরুল হাসান ভূঁইয়া।

সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের কাজ চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ