আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে ইউনিয়ন ভিত্তিক  বিএনপির মতবিনিময় সভা 

মো: ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক স্থানীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন  ও ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) কালিয়াকৈর পৌর মিলনায়তনে দিনব্যাপী ৯ টি ইউনিয়নের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের গাজীপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমানের সাথে গ্রামীণ উন্নয়ন ও সাংগঠনিক কাজ জোরদার করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী মোঃ হুমায়ুন কবির খান, গাজীপুর- ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি  ভিপি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে আগত বিএনপির প্রায় অর্ধশত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ