আজ ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই এপ্রিল, ২০২৬ ইং

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে সংখ্যালঘু একটি পরিবারের জমি দখলের চেষ্টা করছে সন্ত্রাসীরা। এ ঘটনা সাভার মডেল থানায় একটি সাধারণ জিডি করেছে ভুক্তভোগীর পরিবার।

শনিবার দুপুরে সাভার মডেল থানায় একটি জিডি করেন ভুক্তভোগী লক্ষী রানী রায়।

ভুক্তভোগ লক্ষী রানী রায় জিডিতে উল্লেখ করেন, সাভার থানাধীন পানপাড়া মৌজাস্থিত আর এস খতিয়ান ১৪৫, ১৪৬,১৪৭,৫১, আর এস দাগ নং ২২৭, ২১৬, ২১৯, ১১৯, ১১৮, ১২১, ১৩৮, ১৩৯ মোট জমির পরিমান ১.৪৬০০ একর জমি হইতে ০.২৮০০ শতাংশ জমি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে ভোগ দখল করছি। এ অবস্থায় বিবাদী রাসেল (৪০), স্বাধীন চন্দ্র সাহা (৫৪), মোঃ শফিক (৫০), সন্তুস চন্দ্র সাহা (৫৫) আমাদের জমি দখল করার পায়তারা করে আসতেছে। ওই জমি নিয়ে আমরা পিটিশন মোকদ্দমা নং ৪৭০২/০২৪ দায়ের করি। সেই মামলা চলমান থাকা অবস্থায় ইং ১০/০৪/২৬ তারিখে আনুমানিক বিকাল ৪ টার দিকে বিবাদীরা আমাদের জমিতে বালু বরাট করে এবং দখল করার পায়তারা করেছে। এসময় সন্ত্রাসীদের বাধা প্রদান করলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রানণাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদান করে।

শিপ্রা রানী সাহা বলেন, আমরা ওয়ারিশসূত্রে সম্পত্তি ভোগ দখলে রয়েছে। কিন্তু কয়েকজন সন্ত্রাসী আমাদের জমি দখলে চেষ্টা করে আসছেন। আমরা বিচার চেয়ে সাভার মডেল থানায় একটি জিডি করেছি বলে জানান তিনি ।

এঘটনায় সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম বিল্লাহ বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ