আজ ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৬ ইং

সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

সাভার পৌর এলাকায় ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ অনুষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
অনুষ্ঠানের আয়োজন করেন সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাজ খান নাঈম।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, “ঈদ মানে শুধু আনন্দ নয়, এটি ভাগাভাগিরও একটি উপলক্ষ। সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়। ছাত্রদল যে মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আমি আশা করি।”

এ সময় সাংবাদিকদের তাজ খান নাঈম বলেন, ছাত্রদল কেবল মিছিল-মিটিং বা আন্দোলনের রাজনীতিতে সীমাবদ্ধ নয়; তারা সবসময় মানুষের পাশে থেকে মানুষের চাওয়া-পাওয়া বুঝে রাজনীতি করে। তিনি আরও বলেন, পবিত্র রমজানে ইফতার বিতরণ থেকে শুরু করে ঈদে উপহার প্রদানসহ বিভিন্ন সময়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ছাত্রদল মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মিজানুর রহমান, রাশেদুজ্জামান বাচ্চু,পাথালিয়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি হযরত আলি, ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাবু,আশিকুর ইসলাম নয়ন,কাউসার মোল্লা কাকন,সাভার মডেল কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর আলম, সাভার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সিফাত খান,সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক কাইফ আহমেদ,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আহবায়ক সদস্য ইসতিয়াক খান,জাহাঙ্গীর নগর ছাত্রদলের আফম কামালউদ্দিন হলের সাধারণ সম্পাদক রিফাত হোসেন

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ