আজ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মার্চ, ২০২৬ ইং

কোহেলিয়া নদী পুনরুদ্ধারের দাবীতে বাপা’র মানববন্ধন

মহেশখালী প্রতিনিধি

বাঁচাও নদী, বাঁচাও মানুষ এ প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কোহেলিয়া নদী রক্ষা কমিটি ও কোহেলিয়া মৎস্যজীবি সমবায় সমিতি’র আয়োজনে ১৪ মার্চ (শনিবার) দুপুরে উপজেলার কালারমারছড়া কোহেলিয়া নদী সংলগ্ন উত্তর নলবিলা আফজলিয়াপাড়া স্টেশন চত্বরে দিবসটি উপলক্ষ্যে মহেশখালীর কোহেলিয়া নদী রক্ষার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সহ-সভাপতি শিক্ষক ও সাংবাদিক আমিনুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাপা মহেশখালী শাখার সদস্য জাহাঙ্গীর আলম , কোহেলিয়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের , সাধারণ সম্পাদক ছপুর আলম , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার , লবন ব্যবসায়ী আবু আহমদ , মুছা আলী সহ জেলে , লবন চাষী , পান চাষী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন ।
সভাপতির বক্তব্যে আমিনুল হক বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগেই ঘোষণা দিয়েছিলেন যে, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন খাল খনন পুনঃ খাল খনন কর্মসূচি গ্রহণ করবেন। প্রতি উপজেলা থেকে ২ টি করে খাল বাছাই করতে বলা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার পক্ষ থেকে মহেশখালীতে ২ টি খালের মধ্যে ১ টি কোহেলিয়া নদী পূনঃ খননের জন্য তালিকাভুক্ত করতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদের কাছে জোর দাবী জানানো হয় । কোহেলিয়া নদীর মহেশখালীর মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে , প্রায় লক্ষাধিক মানুষের জীবিকার একমাত্র মাধ্যম এটি । তাই মহেশখালীর মানুষ বাঁচাতে কোহেলিয়া নদী রক্ষার কোন বিকল্প নাই । দখল ও ভরাটে জর্জরিত মহেশখালীর কোহেলিয়া দ্রুত পুনরুদ্ধারের দাবী জানান বাপা’র নেতৃবৃন্দ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ