নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারের এক নারীকে ইভটিজিং করার প্রতিবাদ করার বিএনপি নেতা শাহাদাত খানকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। এসময় নারীসহ আরো তিন জন আহত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে সাভার ব্যাংক টাউন এলাকার পাগলার মোড় মহল্লায় এ হামলার ঘটনা ঘটে।
আহত শাহাদাত হোসেন সাভার পৌর এলাকার ব্যাংক টাউন পাগলার মোড় মহল্লার মৃত হাজী মাসুদ খানের ছেলে। সে সাভার সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে দায়িত্বরত আছেন। এছাড়াও আরো আহত হয়েছে ইভটিজিংয়ের শিকার রিয়া মনি (১৮) ও তার বাবা মকমেল (৫০)।
আহত নারী রিয়া মনি বলেন, ‘আমি একটি বোতল কারখানা চাকরি। আমি সন্ধ্যার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলাম। এসময় ব্যাংক টাউনের পাগলার মোড় এলাকায় পৌচ্ছালে কয়েক জন যুবক আমাকে ইভটিজিং করে। পরে আমি শাহাদাত ভাইকে ঘটনাটি জানাই। সেসময় শাহাদত ভাই তাদের ইভটিজিং করতে নিষেধ করে। তারপর আমরা সবাই বাসার দিকে চলে আসি। এসময় চলে আসার পথে আয়ুব খান ও তার ছেলে আমিনসহ কয়েক জন আমাদের উপর হামলা করে। এসময় শাহাদাতের মাথায় ছুরি দিয়ে আঘাত করে এবং আমাকে ও আমার ভাই, স্বামী ও বাবাকে মারধর করে’ বলে জানান তিনি।
এসময় আহত বিএনপি নেতা শাহাদত খান বলেন, ‘একটি মেয়েকে কয়েক জন উত্তপ্ত করতো। এঘটনায় আমি প্রতিবাদ করায় আমিন আমার মাথায় ছুরি দিয়ে আঘাত করেছে’ বলে জানান তিনি।
অপর দিকে অভিযুক্ত আয়ুব খান বলেন,আমি শুনেছি আমার ছেলেকে কয়েক জন মারধর করছে। পরে আমি একটি শাপল নিয়ে গিয়েছি। তখন আমার হাত থেকে শাপল নিয়ে গেছে ওরা। আমি কাউকে মারি নি বলে জানান তিনি।
এঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্ম।