নিজস্ব প্রতিবেদক:
সাভার পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী তাজ খান নাঈমের উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে সোমবার বিকেলে সাভারের পাকিজা মোড়ে পথচারী ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরন করা হয়। এ সময় সাভার পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী তাজ খান নাঈম বলেন, নতুন বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রীর তারেক রহমানের পক্ষ থেকে আমরা আজকে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছি। ভবিষ্যতেও এই ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।