নিজস্ব প্রতিবেদক :
বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান হবেন নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। আজ বুধবার (০৪/০২/২৬ ইং) সকালে আশুলিয়ায় ডেন্ডাবর এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে নির্বাচনকালীন মতবিনিময় সভায় তিনি আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সারাদেশে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে ইনশাল্লাহ। এ সময় তিনি ঢাকা – ১৯ সংসদীয় আসনের প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে উপস্থিত নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি আরো বলেন, একটি গোষ্ঠী আগামী নির্বাচন বানচালের জন্য যে ষড়যন্ত্র শুরু করেছে সে বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ধানের শীষকে বিজয়ী করতে সাভার ও আশুলিয়ার প্রতিটি ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে হবে। এসময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।