আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সাভারে যুবলীগ নেতা গ্রেফতার

সাভার প্রতিনিধি :

ঢাকার সাভার বিরুলিয়ার কালিয়াকৈরে যুবলীগ নেতা সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ । শনিবার রাতে বিরুলিয়া এলাকার কালিয়াকৈর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় । সে ১নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক । বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলামিন বিষয়টি নিশ্চিত করেন । তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতাকে কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা সোহেলকে গ্রেফতার করা হয় । তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে ।
স্থানীয়রা বলেন, আওয়ামীলীগ সরকার পতন হলেও কালিয়াকৈর এলাকায় যুবলীগ নেতা সোহেলের চাঁদাবাজী অব‍্যাহত ছিলো । এই এলাকায় মাদক ব‍্যবসার একক আধিপত্য চালান এই নেতা । এছাড়াও এলাকায় ছিনতাই ও ডাকাতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ