আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নিখোঁজের ১১ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার 

সাভার প্রতিনিধি:

সাভারে নিখোঁজের ১১ দিন পর রাব্বি (২৩) নামের এক অটোরিকশা চালকের হাত বাধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সাভারের উত্তর কলমা এলাকার স্ট্রবেরি বাগান সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাব্বি সাভারের উত্তর কলমা এলাকার মৃত সবজেল খানের ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর রাব্বি নিখোঁজ হলে সাভার মডেল থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। নিখোঁজের প্রায় ১১ দিন পর ওই এলাকা থেকে রাব্বির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ওই এলাকায় লাশের পঁচা গন্ধ পেয়ে জঙ্গলে যায় পথচারীরা। পরে বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাব্বির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফাইজুর খাঁন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তাকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে জঙ্গলে ফেলা হয়েছিল। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ