নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওর পর সর্বশেষ অভিযুক্ত বিপ্লব রোজারিওকেও গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে বিপ্লব রোজারিওকে গ্রেপ্তার করে র্যাব-৪ এর একটি টিম। এর আগে গত ১৮ অক্টোবর মিঠু বিশ্বাস, ১৯ অক্টোবর প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেপ্তার করে জেলা ও ডিবি পুলিশ।
গ্রেফতার বিপ্লব রোজারিও সাভারের কমলাপুরের গোয়ালিয়া এলাকার বাসিন্দা। এর আগে গতকাল তার সহযোগী মিঠু বিশ্বাসকে (৩৫) ও আজ সোহেল রোজারিওকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী ওই এলাকার এক শিশু শিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে বাসায় ফিরছিলেন। এসময় সোহেল রোজারিও তার সহযোগী মিঠু বিশ্বাস ও বিপ্লবের সহযোগিতায় ভুক্তভোগীকে বাসায় নিয়ে ধর্ষণ করেন। এঘটনায় গত বৃহস্পতিবার ১৬ অক্টোবর বাদী হয়ে মামলা দায়ের করেন ওই তরুণী। পরে আজ বিকেলে রনজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে অভিযুক্ত বিপ্লব রোজারিওকে গ্রেপ্তার করে র্যাব।
সিপিসি-২ র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ নাজমুল হাসান বিপ্লব রোজারিওকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।