আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সাভারের চামড়া শিল্প নগরীতে একটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন দাবি দাওয়াতে সাভার চামড়া শিল্পনগরীর ঢাকা হাইড এন্ড স্কীনস লিঃ এর শ্রমিকরা কারখার  উৎপাদন বন্ধ করে বিক্ষোভ মিছিল করছেন।

শনিবার সকল থেকে কারখার সামনে অবস্থান নিয়ে ৫ বছরের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া, প্রায় ৬০ লাখ টাকা, ইনক্রিমেন্ট বকেয়া ভাতা,মেডিক্যাল ছুটিসহ ১০দফা দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে কারখানার শ্রমিকারা।

শ্রমিকরা জানান, আমরা বাধ্য হয়ে আমাদের ন্যায্য ১০দফা দাবি আদায়ের জন্য এই কর্মসূচি পালন করছি, দাবি আদায়ের আগ পর্যন্ত কারখানা উৎপাদন বন্ধ থাকবে।

হাজারীবাগ থেকে ছুটির খাতা হেমায়েতপুরে আনতে হবে, ইনক্রমেন্ট বকেয়া ভাতা, শরিফুল ইসলামের মেডিক্যাল ছুটির টাকা, ৫ বছরের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া, রেদোয়ানের পূর্ণাঙ্গ  হিসাব, রফিকুল ইসলামের চেকের টাকা, সার্ভিস বুকের ফটোকপি, কারখানার পরিচয় পত্র, মালেকের সাত দিনের হাজিরা, চুক্তি অনুযায়ী দৈনিক প্রতি শ্রমিকের ১৬ টাকা নাস্তার বিল। অবিলম্বে এসব দাবিগুলো বাস্তবায় করতে হবে।না হলে অনির্দিষ্টকালের জন্য কারখানার উৎপাদন বন্ধ থাকবে। এই ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ