আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সাভারে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভার নামাবাজার এলাকায় দুর্জয় শেখ (৪৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করেছে পুলিশ।
ময়মনসিংহ হালুয়াঘাট গোলপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দীন ছেলে দুর্জয় শেখ।
নিহতের স্ত্রী বিলকিস বলেন, তার স্বামী ঢাকার কাওরান বাজারের কুলির কাজ করতেন এবং নেশা পান করতো।

মঙ্গলবার (২৭ মে) সকাল ৯ টার দিকে সাভার পৌরসভার নামাবাজারের কোটবাড়ি মসজিদ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ হত্যাকান্ডের কারন জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ জানায়,মঙ্গলবার সকালে মসজিদের সামনে নিহতের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। তাদের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য  গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। রাতের কোন এক সময় তাকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের শেখ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সাথে হত্যার কারন ও হত্যাকারীকে খুঁজছে পুলিশ। হত্যাকান্ডের ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ