আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

চরঘোস্তায় সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ সদর উপজেলার চরঘোস্তায় সোনালী যুব উন্নয়ন সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (২৩ মে) ঐতিহ্যবাহী চরঘোস্তা খেলার মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট ৮টি দল।

এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আমেরিকা প্রবাসী এমদাদুল হক। টুর্নামেন্টের ফাইনালে বরুনা শাপলা উন্নয়ন সংঘ শক্ত প্রতিদ্বন্দ্বিতায় নারায়নপুর ফ্রেন্ডস ক্লাব নবাবগঞ্জকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিকেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলকে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং রানার্সআপ দলকে একটি ২৪ ইঞ্চি এলইডি টিভি প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুটাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন শাহীন, বিএনপির কর্মী আকাশ দেওয়ান ও মোতালেলসহ চরঘোস্তা সোনালী যুব উন্নয়ন সংঘ ক্লাবের আওয়াল, জুয়েল, শরীফ, রিপন, বিপু, সুমন, রাব্বী, আলীম, উজ্জল, নাদিম, সাগর, আসিফ, সোহেল, আকশ, বাবু, হাসান, ইদ্রিস, সিদ্দিক, ফারুক, শহিদুল, অনিকসহ অনেকেই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ