আজ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মার্চ, ২০২৬ ইং

জমি উদ্ধারে বন কর্মকর্তা, দখলদারের হামলায় আহত ৫

নিজস্ব প্রতিবেদক :

সাভারে বন বিভাগের জমি উদ্ধার অভিযান পরিচালনা করার সময় দখলদারের হামলায় এক কর্মকর্তাসহ অন্তত পাঁচ কর্মচারী আহত হয়েছেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শুক্রবার (১৬ মে)  বেলা সাড়ে ৩ টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত ওই বন কর্মকতা হলেন- বিট ফরেস্টার মো. মহিদুর রহমান, ফরেস্ট গার্ড শহীদুল্লাহ কায়সার, বজলুর রহমাম বেপারী, আলাউদ্দিন এবং বাগান মালি বাপ্পী হোসেন।

সাভার বন-বিভাগ সূত্রে জানা যায়, সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় বন বিভাগের ৬৫ একর জমি দখল করেন লোকমান হোসেন ঢালি নামের এক ব্যক্তি। সেই জমি দখলমুক্ত করতে গেলে   লোকমান ও তার সন্ত্রাসী বাহিনী বন কর্মকর্তাসহ উদ্ধার অভিযানে অংশ নেওয়া লোকজনের ওপর হামলা করেন। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

আহত ফরেস্ট গার্ড শহীদুল্লাহ কায়সার বলেন, আজ বিকেলে বনের জমি উদ্ধার করতে গেলে সন্ত্রাসী ও বনের জমি দখল করা লোকমান হোসেনসহ তার সহযোগীরা হামলা চালায়। এসময় ফরেস্টার বিট কর্মকর্তাসহ পাঁচজন আহত হন। এঘটনায় আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া  বলেন, খবর পেয়ে ঘটনাস্থল  পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ