আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ার যুবলীগ নেত্রী শোভা গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও আশুলিয়া থানা যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন। এর আগে রাজধানীর উত্তরা দিয়াবাড়ীর মেট্রোরেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহনাজ পারভীন শোভা আশুলিয়া থানা যুবলীগের নেত্রী বলে জানা গেছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বেশ সক্রিয় ছিলেন তিনি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গ্রেপ্তার যুবলীগ নেত্রীর নামে একাধিক ছাত্র-জনতা হত্যায় মামলা রয়েছে।  মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ