আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিতে ইউজিসির সহযোগিতার আশ্বাস

তানহা তাবাসসুম, জবি প্রতিনিধি:

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানসহ অন্যান্য সুবিধা বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে ইউজিসি।

আজ রবিবার (৪ মে) দুপুর ১২:৩০টায় জবি শিক্ষার্থীদের দাবি-দাওয়া ও সমস্যাবলী নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে বাজেট বৃদ্ধি, শিক্ষার্থীদের আবাসন সুবিধা ও ভাতা বাড়ানো এবং একটি সার্বিক শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, “শিক্ষার্থীরাই আমাদের সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্র। তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ইউজিসি সম্ভাব্য সবকিছু করবে। শিক্ষার্থীরা আছে বলেই আমরা আছি। তাদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কেবল অবকাঠামোগত নয়, মানবিক ও কল্যাণমুখী দৃষ্টিভঙ্গিই বেশি জরুরি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলো যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। কিছু বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অন্যান্য বিষয় বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষার্থী বিষয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক ড. কে এ এম রিফাত হাসান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাছির উদ্দিন আহমেদ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “আমরা শিক্ষার্থীদের চাহিদা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিই। ইউজিসি চেয়ারম্যানের সহযোগিতা আমাদের এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ