আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সাভারে কুপিয়ে রং মিস্ত্রী কে হত্যা

নিজস্ব প্রতিবেদক :

সাভারে সড়কের পাশে পড়ে রয়েছে এক রং মিস্ত্রীর মরদেহ । ঢাকার সাভারের বিরুলিয়া সামাইর এলাকায় কুপিয়ে হত্যা করা হয় এই রং মিস্ত্রীকে।

রবিবার সকালে সামাইর জয়নাল মেম্বারের বাড়ির পাশে রং মিস্ত্রীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশ কে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

পুলিশ জানান বিরুলিয়া সামাইর গ্রামের গদু সিকদারের ছেলে শুকুর সিকদার (৩৪) কে গভীর রাতে কুপিয়ে হত্যা করে ।

সাভার মডেল থানার উপপরিদর্শক ওবাদুল ইসলাম জানান, রবিবার সকাল ৭ ঘটিকার সময় সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির গলায় ও মুখে প্রায় ৫ টি বড় ক্ষতের চিহ্ন রয়েছে। পুলিশ আর ও জানান রাতের কোন এক সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ