আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সাভারে পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম

সাভার  প্রতিনিধি,

ঢাকার সাভারে পূর্ব বিরোধের জেরে মো. কামাল হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজন। বর্তমানে আশংকাজনক অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনায় শুকবার (২ মে) সকালে আহতের বড়ভাই জামাল হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় ৬জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর আন্তনী মার্কেটের সামনে এই হামলার ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, ভবানীপুর এলাকার নুরুল হকের ছেলে সাইফুল (৩৮) ও সোহরাব (৩২), রাজারবাগ এলাকার মো. আলীর ছেলে মো. হাসান আলী (৪৬), মো. রাকিব (৩২), ভবানীপুর এলাকার গিলগিলার ছেলে জব্বার (২৯) এবং রাজারবাগ এলাকার মজিবরের ছেলে সওদাগর (৩৭)।

অভিযোগপত্র সুত্রে জানা যায়, ভুক্তভোগী কামালের সাথে অভিযুক্তদের পুর্ব থেকেই বিরোধ চলে আসছিলো এবং ইতিপূর্বে তাঁকে হত্যার হুমকিও প্রদান করা হয়। এরই জের ধরে গতকাল রাতে কর্মস্থল থেকে রিকশাযোগে বাড়ি ফেরার পথে কমলাপুর আন্তনী মার্কেটের পৌছালে আগে থেকে উৎ পেতে থাকা অভিযুক্তরা রামদা, চাপাতি, লোহার পাইপ ও রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভুক্তভোগীর উপর হামলা চালায় এসময় তাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এসময় ভুক্তভোগীর গলার সোনার চেইন, হাতের সোনার আংটি ও পকেটে থাকা দেড়লাখ টাকাও ছিনিয়ে নেয় অভিযুক্তরা। এসময় ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায় পরে স্থানীয়রা কামালকে আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিও তে  ভর্তি রয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুজ্জামান বলেন, খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে ভুক্তভোগীকে দেখে এসেছি। এঘটনায় ভুক্তভোগীর বড়ভাই বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ