আবু জাহান তালুকদার: তাহিরপুরঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জনতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশাহীদ আলী।
এ সময় অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য একরাম হোসেন আখঞ্জী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, শাহিনুল ইসলাম-সহ বিদ্যালয়ের শিক্ষার্থী, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে বিদায় সংবর্ধনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।