আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সিঙ্গাইরে মদ খেয়ে থানায় ঢুকে গালিগালাজ, যুবদলের দুই নেতা গ্রেপ্তার

সিঙ্গাইর প্রতিনিধি :

মানিকগঞ্জের সিঙ্গাইরে মদ্যপ অবস্থায় থানায় ঢুকে দুই পুলিশ সদস্যকে গালিগালাজ করার অভিযোগে দুই যুবদল নেতাকে আটক করেছেন পুলিশ। গত শনিবার(৫এপ্রিল) রাত ৯টার দিকে থানা চত্ত্বর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিঙ্গাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার জীবন (৪৪) ও পৌরসভার ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৫)। শফিকুল ইসলাম জীবন সরকার পৌরসভার ৭ নং ওয়ার্ডের গোবিন্দল গ্রামের মৃত আব্দুল করিম সরকারের ছেলে এবং শফিকুল ইসলাম একই গ্রামের আব্দুল জলিলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ জে ও এম তৌফিক আজম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে , শনিবার একটি মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে সিঙ্গাইর থানার পুলিশ। রাত ৯টার দিকে ওই দুই নেতাসহ ১০/১২ জন থানায় গিয়ে পুলিশ সদস্যদের আসামি ছাড়তে বলেন। এসময় যুবদল নেতা শফিকুল ইসলাম সরকার জীবন ও শফিকুল ইসলাম পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ ও গালিগালাজ করতে থাকেন।

পরে পুলিশ মদ্যপ অবস্থায় ওই দুই নেতাকে আটক করে। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সকালে মাদকদ্রব্য সেবনের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ(ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, মদ্যপ অবস্থায় ওই দুই ব্যক্তি থানায় এসে এজাহারভুক্ত গ্রেপ্তার এক আসামিকে ছাড়তে বলেন।

ওই রাতে পুলিশ সদস্যদের গালিগালাজ করতে থাকে।এ ঘটনায় গতকাল রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়। আজ রোববার দুপুরে ওই দুজনকে আদালতে পাঠানো হয়েছে ।

এব্যাপারে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন বলেন, বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে যুবদলের ওই দুই নেতার বিরুদ্ধে খুব দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ