নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক আলোচনা , পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল ২৭ রমজান শুক্রবার (২৮-মার্চ) উপজেলার বড়ঘোপ সাইফান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে ।
বাপা কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম এর সভাপতিত্বে , অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন ।
বাপা কুতুবদিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাসেমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , বাপা চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো ।
এসময় উপস্থিত ছিলেন বাপা কুতুবদিয়া শাখার উপদেষ্টা সাংবাদিক এম, এ মান্নান, বাপা কুতুবদিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাছান মাহমুদ সুজন, সাংবাদিক মহি উদ্দিন কুতুবী, পরিবেশ কর্মী নাজমুস সাকিব ও আবু হানিফ সহ বাপা কুতুবদিয়া শাখার সদস্যগন এতে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বক্তারা কুতুবদিয়ার পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে বিশেষ আলোচনা করেন।