আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

গণতন্ত্র আদায়ের জন্য রাজপথে নির্যাতন সহ্য করেছি: সুলতানা আহমেদ

ধামরাই প্রতিনিধি:

অনেক ত্যাগের বিনিময়ে বাঙালি জাতি স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছে। এ জাতি ত্যাগ করতে জানে। আমরা ত্যাগ করতে জানি। জনগণের প্রত্যাশা পূরণ করতে সৈরাচারী হাসিনা সরকারকে বিতারিত করতে দীর্ঘ ১৬ বছর রাজপথে থেকে গণতন্ত্র আদায়ের জন্য নির্যাতন, কারাবরণ সহ রাজপথে রক্ত জড়িয়েছি। ২৪ এর স্বাধীনতা তো আর এমনি এমনি আসেনি।

আমরা ত্যাগ করতে জানি, বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আহমেদ।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে ২৫ রমাদানে ধামরাই মডেল প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি আরও বলেন, সংস্কারের নামে তালবাহানা করবেন না। দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিন, জনগণ অধির আগ্রহ নিয়ে নির্বাচনের প্রত্যাশা করেন।

সুলতানা আহমেদ বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানই হবে আগামীর রাস্ট্রনায়ক। তার হাতকে শক্তিশালী করতে জনগণের পাশে থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করে বেগম জিয়ার সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ধামরাই মডেল প্রেস ক্লাবের সভাপতি বায়ান্ন টিভির ধামরাই প্রতিনিধি এম শাহীন আলম। তিনি বলেন, আমরা গণমাধ্যমকর্মীরা স্বতন্ত্র ও স্বাধীন। আমাদের দুয়ার সকল রাজনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া সহ সকল শ্রেণী পেষার মানুষের জন্য খোলা।

আমরা জনগণের প্রতিনিধি হয়ে কাজ করে থাকি।
গণমাধ্যম ২৪এর গণঅদ্ভুত্থানের পর থেকে স্বাধীন। গণমানুষের কথা স্বাধীন ভাবে তুলে ধরা যায়। এরপরও সত্য লিখতে গিয়ে সংবাদকর্মীরা হামলা মামলার শিকার হচ্ছে প্রতিনিয়ত। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা বৃদ্ধি করা প্রয়োজন। সরকারের কাছে গণমাধ্যমকর্মী প্রতি আরও একটু সুদৃষ্টি কামনা করছি।

ধামরাই মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা প্রাঃ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাভার প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দৈনিক করতোয়া প্রতিনিধি এইচ এম সবুজ, ধামরাই মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ রানাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ