আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

খেলাফত যুব মজলিস মানিকগঞ্জ জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত যুব মজলিস মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে “তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) মানিকগঞ্জ সদর সিটি ড্রীম কনভেনশন হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি হাফেজ সাইফুল ইসলাম সাঈফ-এর সভাপতিত্বে ও সহ-সভাপতি আনওয়ার হুসাইন রিয়াদ এবং হাদিউল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মানিকগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ, সাবেক জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদুল্লাহ আল মাহমুদ এবং সাবেক সহ-সভাপতি জনাব শাহ আলম।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ জামায়াতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাতীয়তাবাদী ওলামাদল এবং গণঅধিকার পরিষদের নেতারা।

অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও তাকওয়া অর্জনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। শেষে ইফতার ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ