আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে অসুস্থ রোগীদের মাঝে ইফতার বিতরণ 

সাভার প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রোগীদের জন্য রোজার ইফতার বিতরণ কর্মসূচির আওতায়, ইফতার বিতরণ করলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে বিভিন্ন ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন
আশিকুর রহমান খান সাবেক সদস্য কেন্দ্রীয় কমিটি ছাত্রদল, এডভোকেট আনোয়ার হোসেন সাবেক আইন ও বিচার বিষয়ক সম্পাদক সাভার পৌর বিএনপি
এমদাদুল হক বাবু সাবেক সভাপতি সাভার সরকারি কলেজ ছাত্রদল,রাকিব খন্দকার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা ছাত্রদল উত্তর, আব্দুল মান্নান সাবেক সিনিয়র সহ-সভাপতি সাভার পৌর যুবদল
সহ অন্যান্য নেতা কর্মীরা।

এ সময় রাশেদুল আহসান রাশেদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা পাঁচ দিন ব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি আজ তারই ধারাবাহিকতা প্রথম দিন ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছি

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ