আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

নারীর প্রতি বিদ্বেষ ছড়ানো সেই টিকটকার গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর প্রতি বিদ্বেষ ছড়ানো ও ধর্ষণের হুমকি দেওয়া টিকটকার মোঃ খালিদ মাহমুদ ওরফে হৃদয় (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, একটি ফেসবুক পেইজে খালিদ মাহমুদ হৃদয় খানকে দেখা যায় পাগলের বেশ ধারন করে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য তাদের প্রতি অশালীন মন্তব্য করছে।

এটা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং এতে করে সমাজের সব মেয়েদের হেয় করছেন। ভাইরাল হওয়া সেই ভিডিওতে আরও দেখা যায় খালিদ বলছে যে হিজাব না পড়লে ধর্ষিত হবেন এবং তার নারীদের প্রতি মন্তব্য অনেক আপত্তিকর।

ভিডিওতে কম বয়সী মেয়েদের প্রতিও তিনি অশালীন মন্তব্য করেন, বিশেষকরে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে সেখান উপস্থিত মেয়ে ২ টি হিন্দু ধর্মের বলতে শুনা যায়।

তাদেরকে উদ্দেশ্য করে হিজাব বা বরখা পড়ার কথার সাথে অনেক অশালীন ও আপত্তিকর বক্তব্য ছিল যা সমাজে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাসরত হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টির অপচেষ্টা।

একইসাথে সমাজে মা বোনদের মধ্যে একটা বিভ্রান্তিকর মেসেজ ছড়িয়ে দিচ্ছেন, এতে সমাজে সব নারীদের প্রতি পুরুষের দৃষ্টি ভঙ্গি নেগেটিভ আকারে উপস্থাপন করেছেন।

পরে সোমবার বিকেল চারটারদিকে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে মঙ্গলবার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ