আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

তেজগাঁও থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এজাহারভুক্ত আসামি গ্রেফতার

অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি:

রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার এজাহারভুক্ত আসামি মোঃ লাবলু মিয়াকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

৯ মার্চ রাতে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত মোঃ লাবলু মিয়ার পিতা মৃত কছিমুদ্দিন ব্যাপারী। তার বাড়ি মানিকগঞ্জ জেলার বড়াই গ্রামে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, “লাবলু মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় ২৩ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার তেজগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ