আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় স্বর্ণের দোকানীকে কুপিয়ে হত্যা, স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার  আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে দীলিপ কুমার দাস (৪৭) নামে এক স্বর্ণের দোকানদার নিহত হয়েছে। ওই সময় ডাকাত দল অন্তত ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নেন।

রোববার (৯ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারের স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে।

নিহত দীলিপ কুমার দাস পাথালিয়া ইউনিয়নের গোপিনাথপুর দাসপাড়া মহল্লার দুলাল দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,রাত সাড়ে আটটার দিকে দীলিপ তার স্বর্ণের দোকান বন্ধ করছিল। এ সময় তার দোকানের এক সাঁটারে তালাবদ্ধ করে এবং অন্য সাঁটারে তালা লাগাতে যায়। এসময় একটি প্রাইভেটকারে চারজন ডাকাত এসে দীলিপকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

সে সময় দীলিপের হাতে থাকা স্বর্ণের ব্যাগ লুটে নেন এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ করেন । পরে ডাকাত দল স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

নিহতের স্ত্রী সরস্বতী জানান, ‘আশুলিয়ার নয়ার হাটবাজারের স্বর্ণপট্টীতে আমার স্বামীর দিলীপ জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান রয়েছে। সেখান আজ রাত সাড়ে ৮ টার দিকে আমার স্বামী দোকান বন্ধ করছিলেন। এ সময় কয়েকজন ডাকাত স্বর্ণের ব্যাগে থাকা ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নেন। সে সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় ডাকাতরা । পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেরাজুল রায়হান পাভেল ঢাকা , বুকের ডান পাশে ও মুখে বড় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। সে হাসপাতালে আসলে আমরা চিকিৎসা শুরু করি। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছেন বলে জানান তিনি।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত ) কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে সিসিটিভির ফুটেজে দেখা যায় দীলিপ দোকান বন্ধ করার সময় সাদা প্রাইভেট কারে আসা চারজন দীলিপকে এলোপাতাড়ি কোপায় এবং তার স্বর্ণের ব্যাগ লুট করে নেন। এঘটনায় তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ