আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীতে এবিপার্টি নারী বিভাগ কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়।উদ্যোক্তা এবং ব্যবসায়ী নাজরানা হাফিজ অম্লান এর সভাপতিত্বে ফেনী শহরের ক্রাউন ওয়েস্ট রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিপার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, প্রধান অতিথি তার বক্তব্য বলেন বাংলাদেশে এখনো নারীর অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা হয় নাই।
এখনো অনেক বৈষম্য রয়ে গেছে, এতে আরো বক্তব্য রাখেন নারী নেত্রী জাহানারা আক্তার মনি। তিনি তার বক্তব্যে বলেন আমাদেরকে এখনো অধিকার প্রতিষ্ঠা নিয়ে সংগ্রাম করতে হচ্ছে,এখনো নীরবে নিভৃতে অনেক নারী অত্যাচারে শিকার।
নারীরা এখনো নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না,তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠায় সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহজাহান সাজু,সহ এবিপার্টি স্থানীয় নেতৃবৃন্দ এবং নারীর উদ্যোক্তারা. অনুষ্ঠান শেষে সবার অংশগ্রহণে ইফতার ও দোয়ার পরে অনুষ্ঠানের সমাপ্তি হয়।