আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

টাংগাইল – ৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড. সরোয়ারের গণসংযোগ

আজাদ বাবু:

টাংগাইল-দেলদুয়ার-নাগরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ্যাড. সরোয়ার কাউসার রাহাতের গণসংযোগে নেতাকর্মীদের ব্যাপক সাড়া
টাংগাইল, দেলদুয়ার ও নাগরপুর উপজেলায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ্যাডভোকেট সরোয়ার কাউসার রাহাতের গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা যুবদলের সাবেক নেতা ও বর্তমান বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান। এছাড়া, এলাসিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তার এই গণসংযোগে অংশ নেন।

গণসংযোগকালে এ্যাড. রাহাত স্থানীয় জনগণের সমস্যা শুনে সমাধানের প্রতিশ্রুতি দেন এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সবাইকে অবগত করেন। তিনি বলেন, “এই দেশ গঠনে বিএনপি বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে আমরা সর্বদা প্রস্তুত।”

এলাকাবাসীর উষ্ণ অভ্যর্থনায় নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে ওঠেন। তারা বলেন, সরোয়ার কাউসার রাহাতের মতো ত্যাগী নেতা দলের জন্য আশার আলো হয়ে উঠেছেন।

এ্যাডভোকেট রাহাতের এই জনসংযোগ কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ