আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে যুবলীগ কর্মি শামীম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

সাভারে ডেভিল হান্টের অভিযানে যুবলীগ কর্মি গ্রেফতার। বুধবার গভীর ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।

কোন ব্যবসা বানিজ্য না থেকেও বছরের পর বছর লাইসেন্স করা পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়েছে সাভার ঝুরে।

স্থানীয়রা জানান, প্রতারণা, আত্মসাৎ এবং ভয়ভীতি দেখানোই ছিলো যুবলীগ কর্মি শামীম মিয়ার কাজ।

সাভার মডেল থানা পুলিশ বুধবার গভীর রাতে পৌর ভাটপাড়া এলাকার সহিদ মিয়ার ছেলে শামীম মিয়া (৩৫) কে গ্রেপ্তার করে।

স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ রমজান জানান,  ২০১৬ সালে যুবলীগ কর্মি শামীম মিয়া ব্যবসার কথা বলে তার কাছ থেকে  ২৩ লাখ টাকা নিয়ে তাল বাহানা করতে থাকে  ১০ বছর ধরে। টাকা ফেরত চাইলে বিভিন্ন ভয়ভীতি দেখায় শামীম। নিরুপায় হয় মোহাম্মদ রমজান আদালতে মামলা করলে পুলিশ বুধবার অভিযান চালিয়ে গ্রেফতার করে শামীম মিয়াকে।

সাভার মডেল থানার পুলিশ বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। ছাত্র জনতা আন্দোলনের ও মামলা ও রয়েছে তার বিরুদ্ধে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, শামীম মিয়াকে দুইটি মামলায় ঢাকার আদালতে পাঠানো হয়েছে বৃহস্পতিবার। পুলিশ আরও জানান তার কাছে একটি অস্ত্র ছিলো সেইটিও উদ্ধারের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ