মহেশখালী প্রতিনিধি:
অপরিকল্পিত উন্নয়নের নামে মহেশখালী দ্বীপকে ধ্বংস করার পায়তারা চলছে । এব্যাপারে পুরো দ্বীপবাসীকে সজাগ থাকতে হবে ।
কৃষি নির্ভর দেশে কৃষি জমি নষ্ট করে প্রকল্প করা মানে দেশের কৃষি পণ্যকে ধ্বংস করা । পৃথিবীর কোথাও নজীর নাই যে , কৃষি জমি নষ্ট করে কয়লা প্রকল্প করেছে যা আমাদের দেশে করা হয়ে ।
বাংলাদেশে একমাত্র পাহাড়ী দ্বীপ হচ্ছে মহেশখালী । প্রাকৃতিক সম্পদে ভরপুর মহেশখালী দ্বীপ । কিন্তু অপরিকল্পিত উন্নয়নের দোহাই দিয়ে এই প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা হচ্ছে ।
মাতারবাড়ী বন্দর সড়কের উন্নয়নের নামে প্রায় আড়াইশো একর কৃষি অধিগ্রহণ করা হচ্ছে । এই সড়কটি সম্পুর্ন ধান চাষের জমির উপর দিয়ে চলে যাবে । একই ভাবে বন্দর সড়কটি নির্মিত হলে হাজারো অধিক কৃষক এবং চাষিরা পরোক্ষভাবে খাদ্য সংকটে ক্ষতিগ্রস্ত হবে ।
গণ-সমাবেশে বক্তরা বলেন, উন্নয়নের নামে জমি অধিগ্রহণ করতে গিয়ে মহেশখালীর মানুষের সাথে প্রতিটি ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে । ইতি পূর্বে যে সব প্রকল্পে জমি অধিগ্রহণ করা হয়েছে তার একটাও সঠিক মুল্য পায়নি জমির মালিকগন , একই ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সংশ্লিষ্ট এলাকার শ্রমিক ও চাষিগন ।
মহেশখালীতে উন্নয়ন প্রকল্প গুলো স্থানীয় জনগনের কোন কল্যাণে আসেনি উল্লেখ করে বক্তরা আরো বলেন , কৃষি জমি ধ্বংস করে প্রকল্প নির্মাণের এতদাঞ্চলের মানুষ গুলো আরো বেকারত্ব হয়ে পড়েছে ।
বদর সড়কটি নির্মাণ হলে অনেক পরিবারে খাদ্য সংকট দেখা দিবে । কর্মসংস্থান হারাবে শত শত শ্রমিক ও চাষিরা । বন্দর সড়কে জমির মালিকগন তাদের জমির টাকা পাওয়ার সম্ভাবনা থাকলেও শ্রমিক এবং চাষিদের কোন ধরনের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে না ।
শ্রমিক এবং চাষিদের ক্ষতিপূরণ না দিলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন শ্রমিক ও চাষিরা । কালারমারছড়া আফজলিয়া পাড়া নতুন সিএনজি স্টেশনে , মাতারবাড়ী বন্দর সড়ক উন্নয়নের নামে জমির মালিক , শ্রমিক ও চাষিদের জীবন-জীবিকা হত্যা করা যাবেনা ।
মহেশখালীর পরিবেশ ও কৃষি জমি রক্ষার দাবীতে “গণ-সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখা , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ , ইয়ুথ ফর ইকোলজি কনজারভেশন ও উপকূল সুরক্ষা ফোরাম (USF) এর যৌথ আয়োজনে , ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকাল ৪টার সময় স্থানীয় সমাজ সেবক হাজ্বী ছিদ্দিক আহমদ এর সভাপতিত্বে , গণ-সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কালারমারছড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব এখলাছুর রহমান ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখার সভাপতি ও মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের যুগ্ন সাধারন সম্পাদক আবু বক্কর ছিদ্দিক এর সঞ্চালনায় , গণ-সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন , বাপা মহেশখালী শাখার সভাপতি ও মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সদস্য মোছাদ্দেক ফারুকী , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সভাপতি নুর মোহাম্মদ , বাপা মহেশখালী শাখার সহ-সভাপতি ও মহেশখালী ডিগ্রি কলেজের শিক্ষক আমিনুল হক , ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা রশিদ আহমদ , কালারমারছড়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক নুরুল আবছার ,
সাবেক এম ইউপি সদস্য আব্দুল গফুর , কালারমারছড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ক ম আলমগীর , বাপা মহেশখালীর সদস্য আলহাজ্ব মাওলানা সাহাব উদ্দিন , বাপা মহেশখালীর সদস্য সালাহ উদ্দিন নূরী পিয়ারু , আফজলিয়া পাড়া ফয়জুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোবারক আহমদ , ক্ষতিগ্রস্ত জমির মালিক আকতার কামাল , ফরিদুল আলম ফরিদ , বাপা মহেশখালীর সদস্য ও মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সদস্য জাহাঙ্গীর আলম প্রমূখ ।
গণ-সমাবেশে উপস্থিত ছিলেন , স্থানীয় জমির মালিক আবু আহমদ , মুছা আলী , পরিবেশকর্মী মাহাবুব আলম হান্নান , মহেশখালী স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার এমরান সরওয়ার , জমির মালিক নাছির উদ্দিন , রব্বাহান উদ্দিন রব্বানী , ওমর আলী মধু , কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের প্রমূখ ।