আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ব্যর্থ হয়েও স্বরাষ্ট্র উপদেষ্টা পদ ছাড়ছেন না: ইলিয়াস কাঞ্চন 

নিজস্ব প্রতিবেদক :

চিত্র নায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে জাহাঙ্গীর আলম চৌধুরী আসলে ব্যর্থ। তার পরেও তিনি পদ ছাড়ছেন না এমনকি প্রধান উপদেষ্টা ও তাকে  পদ ছাড়তেও বলছেন না।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে নিরাপদ সড়ক চাই সাভার শাখার আয়োজনে ‘সড়কে নৈরাজ্য, যানজট নিরসন ও দুর্ঘটনা রোধকল্পে সুধী ও শিক্ষার্থী সমাবেশে’ প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আসলে ব্যর্থ। কারন আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেরকম উপদেষ্টা যদি হতো তাহলে কিন্তু এগুলো কিছু ঘটতো না।

কারন আজকে ৬ মাস অতিবাহিত হতে যাচ্ছে এই সময়ে ওনার পুরো দক্ষতা কিন্তু দেখাতে পারেন নাই। তার পরেও উনি পদ ছেড়েও দিচ্ছেন না আর প্রধান উপদেষ্টা ও তাকে পদ ছাড়তেও বলছেন না।

চিত্র নায়ক বলেন, উনি ওনার (স্বরাষ্ট্র উপদেষ্টা) দক্ষতা যেহেতু দেখাতে পারছেন না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চরমে পৌছেছে, সেই জায়গা থেকে উত্তরণ করতে হলে এমন একজন শক্ত, সামর্থবান একজন উপদেষ্টাকে আনা দরকার বলে আমি মনে করি।

সারা দেশে যে অবস্থা, আপনারা চিন্তা করে দেখেন আমাদের কক্সবাজারের বিমান ঘাটিতে পর্যন্ত হামলা হয়। এটা খুবই খারাপ অবস্থা।

তিনি বলেন, যেভাবে দেশে খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও ধর্ষণের ঘটনা বেড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, এতে করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ প্রমাণিত হয়েছে।

নিসচার’র প্রতিষ্ঠাতা বলেন, যে ফ্যাসিস্ট সরকার চলে গেছে তাদের দোসরাও এই কাজ গুলো করছে, পাশাপাশি অন্যান্য সন্ত্রাসীরাও সুযোগ বুঝে এই কাজ গুলো করে যাচ্ছে। সেই জায়গায় সেরকম উপদেষ্টা যদি থাকেন তাহলে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না।

যার জন্য আমি প্রধান উপদেষ্টাকে বলবো অনতিবিলম্ব ওনাকে সরিয় দেওয়া হোক। ওনাকে সরিয়ে দিয়ে ওনার জায়গায় একজন যোগ্য মানুষকে প্রতিষ্ঠিত করা হোক। এসময় ইলিয়াস কাঞ্চন সারা দেশে সড়ক দূর্ঘটনা রোধে এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের আরও সর্তক হওয়ার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির, নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব বিষয়ক সম্পাদক নাহিদ মিয়া, সাভার উপজেলা নিরাপদ সড়ক চাই-এর সভাপতি ইসমাইল হোসেনসহ, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও হানিফ এন্টার প্রাইজের মালিক হাজী কফিল উদ্দিনসহ আরো অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ