আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে পাকিজার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিনিধি :

ঢাকার সাভারের পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ কারখানা একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় সাভার ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিটের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে  সাভারের পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের একটি গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে ওই কারখানার একটি গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে।

পরে আগুনের তীব্রতা বেশী হওয়ায় সাভার ট্যানারী ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিটের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটে নি। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে জানানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ