আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মাতারবাড়ীতে ২১ ক্যাটাগরি বাস্তবায়নের দাবীতে গন-জমায়েত

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ২১ ক্যাটাগরি ক্ষতিপূরণ বাস্তবায়ন সহ অধিগ্রহণকৃত জমি গুলোর মুল্য বৃদ্ধির দাবীতে গন-জমায়েত কর্মসূচি পালন করা হয়েছে ।

২২ ফেব্রুয়ারি (শনিবার) বিকাল ৪ টার সময় মাতারবাড়ী পুরান বাজারস্থ ভুমি অফিসের মাঠে এ গন-জমায়েত অনুষ্ঠিত হয় । গন-জমায়েত অনুষ্ঠানে বক্তারা বলেন , মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প নির্মাণের শুরুতে জমির মালিক এবং স্থানীয়দের বিভিন্ন রকমের আশ্বাস দিয়েছিল ।

তারা উন্নয়নের দোহাই দিয়ে উচ্চ বিলাসিতা স্বপ্ন দেখিয়ে স্থানীয় লোকদের লোভে ফেলেছিল । কথা ছিল ঘরে ঘরে চাকরি দেবে , জমির মালিক ও শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করবে ।

প্রকল্পের কারনে বিভিন্ন ধরনের পেশা হারানো ২১ ক্যাটাগরি লোকদের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাসও দিয়েছিল জাইকা এবং কোল-পাওয়ার কোম্পানি ।

কিন্তু নামে মাত্র ২/৩ ক্যাটাগরি লোকদের ক্ষতিপূরণ দিয়ে তা আর বাস্তবায়ন হয়নি বাকী ১৮ ক্যাটাগরি লোকজনের । তারা ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে স্থানীয়দের সাথে বড় প্রতারণা করেছে ।

আমরা তাদের কাছে ভিক্ষা চাইনি , আমাদের প্রাপ্য অধিকার টুকু চেয়েছি । আমরা ২১ ক্যাটাগরি বাস্তবায়নের জন্য জাইকা এবং কোল-পাওয়ার থেকে শুরু করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অনেকবার আবেদন করেছি । কিন্তু তারা এখনো মাতারবাড়ী ক্ষতিগ্রস্ত মানুষের সেই ২১ ক্যাটাগরি ক্ষতিপূরণ বাস্তবায়ন করেনি ।

আমরা মাতারবাড়ীর ক্ষতিগ্রস্ত মানুষ ২১ ক্যাটাগরি ক্ষতিপূরণ দ্রুত বাস্তবায়ন চাই । অন্যতায় আমরা মাতারবাড়ীসহ মহেশখালীর জনগন বড় আন্দোলন করতে বাধ্য হব । গন-জমায়েত কর্মসূচিতে বক্তাগন জীবাশ্ম জ্বালানি বন্ধ করে নবায়ন যোগ্য জ্বালানির নির্ভরতা বাড়ানোর কথাও তুলে ধরেন ।

মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সভাপতি নুর মোহাম্মদ এর সভাপতিত্বে , গন-জমায়েত কর্মসূচিতে সূচনা বক্তব্য রাখেন , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক ও বাপা মহেশখালী শাখার সাংগঠনিক সম্পাদক মৌলানা মুহাম্মদ মহসিন ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , স্থানীয় ইউপি সদস্য নুরুল আবছার , মোঃ মামুন , হাফেজ মোয়াজ্জেম, মোঃ বাদশা, আবদুল করিম, লাল মুহাম্মদ, দিদারুল ইসলাম, আবদুল মান্নান প্রমুখ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ