অভি হাসান দেওয়ান, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া থানার তিল্লি ইউনিয়নে বজ্রপাতে জাহিদ হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের জমজ ভাই জাকির হোসেন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় আনুমানিক ৬:১০ থেকে ৬:২৫ এর মধ্যে তিল্লি গ্রামের বাসিন্দা জাহিদ হোসেন ও তার ভাই জাকির হোসেন তাদের পৈত্রিক জমিতে সরিষা তুলতে যান। এ সময় হঠাৎ শুরু হওয়া ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই জাহিদ মৃত্যুবরণ করেন। পাশেই থাকা তার ভাই জাকিরের বাম পায়ে বজ্রপাতের আঘাত লাগে।
পরে স্থানীয়রা দ্রুত জাকিরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।
ইতিমধ্যে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।