আরাফাত কাদির, নিটার প্রতিনিধি:
ঢাকা প্রযুক্তি ইউনিটের অন্তর্ভুক্ত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং রিসার্চ (নিটার) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে বাইনারি ফুটবল লীগ ২.০(বি.এফ.এল ২.০)
এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ডিপার্টমেন্ট ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টটি। ১৮ ফেব্রুয়ারি থেকে পুনরায় যাত্রা শুরু করতে যাচ্ছে এই টুর্নামেন্টটি যাতে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যায়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারেন।
পূর্বের তুলনায় বড় পরিসরে, ৭ দলের পরিবর্তে এবার ৮ দল নিয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে।
অংশগ্রহণকারী দলগুলো সহধিকারে থাকবেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকরা। দলগুলো হচ্ছে: এফসি টেরাবাইট( স্বওাধিকারী: আনিছুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর), এফসি হেক্সক্লান (স্বওাধিকারী: সাদিয়া সাজ্জাদ,অ্যাসিস্ট্যান্ট প্রফেসর), এরর ৪০৪ (স্বওাধিকারী: মো: সাইদুজ্জামান, লেকচারার), নেট নিনজা (স্বওাধিকারী: দীপাঞ্জলি কুন্ডু, লেকচারার), বাইনারি ব্রেইনস (স্বওাধিকারী: জারিন তাসনিম তামান্না, লেকচারার), পাইথন ওয়ারিয়র্স (স্বওাধিকারী: উৎপল কান্তি দাস, লেকচারার), বাগ ক্রলার্স (স্বওাধিকারী: শাকিলা শফিক, লেকচারার) এবং নবাগত এফসি ট্রোজানস (স্বওাধিকারী: তানভীর আহমেদ, লেকচারার)
টুর্নামেন্টের আয়োজনে সকল শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসাহ এবং আনন্দময়ী পরিবেশ দেখা যায়। সকল বর্ষের শিক্ষার্থীরা এই মিলনমেলাকে সাধুবাদ জানিয়েছেন।