আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

বিদেশ যাওয়া হলো না যুবককের। গত ১০ জানুয়ারি ধামরাইয়ে জমি সংক্রান্তের জের ধরে আপন চাচাতো ভাইয়ের হাতে গুরুতর আহত হয় যুবক।

ধামরাই থানার রোয়াইল ইউনিয়নের চরসুংগুর এলাকার মৃত আলতাফ বেপারীর ছেলে রফিকুল ইসলাম (৩০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা চালায়। এ ঘটনায় ধামরাই থানায় গত ১০ জানুয়ারি জিনদার আলী, আদর আলীসহ কয়েকজননের নামে মামলা দায়ের করেন আহতের মা।

আসামীরা কয়েকদিন জেল খেটে জামিনে বের হয়ে গত ২৫ জানুয়ারি আসামীরা আমার খেরের পাল্লা ও ঘরে আগুন লাগিয়ে দেয়। এই আগুনে প্রায় ৮০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। আহত রফিকুল ইসলাম গত ১ মাস ধরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে।

ধামরাই থানায় হোসনে আরা বাদী লিখিত অভিযোগ দায়ের করেন।

ধামরাই থানার উপপরিদর্শক ফারুক হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ