নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারের আমিন বাজার এলাকায় ঢাকা-আরিচার মহাসড়কে মো.মোর্শেদ নামের এক পরিবহন ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মো. মোর্শেদ (৪৮) ঢাকার রায়েরবাগে ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।
সাভার মডেল থানার পুলিশ জানায়, গত বছরের শেষের দিকে মোর্শেদের দুটি বাস চুরি হয়। এঘটনায় রাজধানীর দারুস সালাম থানায় মামলাও হয়।
ওই মামলায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া চুরি হওয়া একটি বাস উদ্ধারও করা হয়। এরপর থেকে মোর্শেদকে হুমকি দেয়া হচ্ছিল।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাভারের সালেহপুর থেকে মোটরসাইকেলে তিনিসহ আরো একজন বাসার উদ্দেশ্যে রওনা হন। ফেরার পথে অজ্ঞাত ব্যাক্তিরা পথরোধ করে কুপিয়ে তাকে আহত করে।
আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফয়সাল আলম বলেন, সালেহপুরে একটি গ্যারেজে থেকে ফিরছিলেন মোর্শেদ । ফেরার পথে তাঁকে এলোপাথারি কুপিয়ে আহত করা হয়। তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্বক আঘাত রয়েছে।
পুলিশ আর বলেন, সন্ত্রাসীদের আটকের অভিযান চলছে।