আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নিটারে নবীনদের ওরিয়েন্টেশন ও ‘বিজয় পোস্টার প্রেজেন্টেশন’ এর গ্র্যান্ড ফাইনালের আয়োজন

আরাফাত কাদির, নিটার প্রতিনিধি:

সাভারে নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর নিটার সাংবাদিক সমিতি কর্তৃক আয়োজিত ১৪তম ব্যাচের ওরিয়েন্টেশন এবং ‘বিজয় পোস্টার প্রেজেন্টেশন’ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা দুই ঘটিকা হতে অনুষ্ঠানটি নিটারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। নিটার সাংবাদিক সমিতি (নিসাস) এর আয়োজনে এই প্রোগ্রামটি নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং তাদের সৃজনশীলতাকে তুলে ধরার মঞ্চ হিসেবে ব্যবহৃত হবে।

‘বিজয় পোস্টার প্রেজেন্টেশন’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে বিচারক হিসেবে থাকছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোঃ জাবেদ ইকবাল, ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার মোঃ রেদওয়ানুল ইসলাম এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার প্রসেনজিৎ সেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা, বিশেষ অতিথি হিসেবে থাকছেন রাইজিংবিডি ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মোঃ নাজমুল হোসেন, একুশে টেলিভিশনের সাংবাদিক আরিফুল ইসলাম সাব্বির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলকামা আজাদ এবং গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সানজিদা জান্নাত পিংকি।

উক্ত আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে একুশে টেলিভিশন, রাইজিংবিডি ডটকম, আমাদের মুক্তকন্ঠ, গণবার্তা, খবর প্রতিদিন, দৈনিক আপনদেশ, দ্য রাইজিং ক্যাম্পাস, এই বেলা, লাস্টনিউজবিডি, দৈনিক আগামীর সংবাদ, মর্নিং পোস্ট, দৈনিক ঢাকা সংবাদ।

এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম নতুন শিক্ষার্থীদের জন্য নিটারের পরিবেশ এবং ক্লাব কার্যক্রম সম্পর্কে জানার এক অনন্য সুযোগ। তার পাশাপাশি ‘বিজয় পোস্টার প্রেজেন্টেশন’ প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা প্রকাশের এক অন্যতম মাধ্যম হিসেবে কাজ করেছে আয়োজকরা এমনটাই আশাবাদী।

নিটার সাংবাদিক সমিতি এই অনুষ্ঠানটি স্মরণীয় করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই আয়োজন নবীনদের উৎসাহ হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ