আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

নিটারে টিইএস কর্তৃক ১৪তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আরাফাত কাদির, নিটার প্রতিনিধি:

সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ টেক্সটাইল  ইঞ্জিনিয়ারস সোসাইটি (টিইএস) কর্তৃক নিটার ১৪তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ই জানুয়ারি) দুপুর দুইটায় নিটার কনফারেন্স রুমে উক্ত প্রোগ্রামটি শুরু হয়। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন নিটারের নবনিযুক্ত ডিরেক্টর ড: আশেকুল আলম রানা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটির প্রতিষ্ঠাতা মো: রিফাতুর রহমান মিয়াজী। এছাড়াও শিক্ষকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. মো: আবুল কালাম (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর) এবং মো: মাহবুব হাসান (অ্যাসোসিয়েট প্রফেসর)।

প্রোগ্রামের শুরুতেই পরিচালক মহোদয় তার বক্তব্য উপস্থাপন করেন। শিক্ষকদের মধ্য থেকে ড: মো: আবুল কালাম তার বক্তব্যে একজন শিক্ষার্থী কীভাবে তার সফট স্কিল বৃদ্ধি করবে সে সম্পর্কে ধারণা দেন। এছাড়াও মো: মাহবুব হাসান বক্তব্য রাখেন। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটির অগ্রগতি সম্পর্কে বলেন এবং একজন শিক্ষার্থীকে বিশ্বে বিভিন্ন দেশে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে ক্লাবগুলো কিভাবে সহায়তা করে সে সম্পর্কে ধারণা দেন।

পরবর্তীতে বিশেষ অতিথি মো: রিফাতুর রহমান মিয়াজী তার বক্তব্যে বিভিন্ন ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা, চ্যালেঞ্জ, লিডারশীপ, প্রথম বর্ষ হতে একজন শিক্ষার্থীর কী কী করণীয় এসব সম্পর্কে ধারণা দেন। এছাড়াও তিনি নিটারের বিভিন্ন বিভাগের ল্যাব সুবিধা, ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ বৃদ্ধি সম্পর্কেও ধারণা দেন।একইসাথে নিটার সাইন্স সোসাইটির ভাইস-প্রেসিডেন্ট (রিসার্চ) রবিউল আলম মারুফ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটির বিভিন্ন বিভাগের লিডাররা তাদের বক্তব্যে নিজ নিজ অভিজ্ঞতাসমূহ তুলে ধরেন।

উক্ত প্রোগ্রামে শিক্ষার্থীদের জন্য কুইজের আয়োজন করা হয় এবং সকলের নাস্তা ও দুপুরের খাবার পরিবেশন করা হয়। আজকের প্রোগ্রামের ক্লাব পার্টনার হিসেবে ছিলো নিটার সাংবাদিক সমিতি, নিটার সাইন্স সোসাইটি এবং নিটার ফিল্ম এন্ড ফটোগ্রাফিক সোসাইটি। বেলা সাড়ে চারটায় কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রামটি সমাপ্ত হয়৷

টেক্সটাইল শিল্পে ক্যারিয়ার গড়তে আগ্রহী নিটারিয়ানদের জন্য এটি একটি দূর্দান্ত সুযোগ হিসেবে কাজ করবে, এমনটাই আশা করছেন আয়োজকরা। নিটার টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটি কর্তৃক এ সমস্ত আয়োজনে শিক্ষার্থীরা তাদের স্কিল ডেভলপমেন্ট ও ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগে দ্রুত এগিয়ে যাবে বলে আশা করা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ