আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে চলন্ত অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার সাভারে চলন্ত অ্যাম্বুলেন্সে পিছন থেকে যাত্রীবাহী বাস  ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷

এসময় পিছন থেকে অপর একটি যাত্রীবাহী বাস সামনের যাত্রীবাহী বাসে ধাক্কা দিলে তিনটি যানবাহনেই আগুন ছড়িয়ে পড়ে। এঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৮ জানুয়ারি) রাত ২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় অ্যাম্বলেন্সটি পুড়ে ছাই হয়ে গেলেও বাস দুটির আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

প্রাথমিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। তবে নিহতরা সবাই অ্যাম্বুলেন্সে করে ঢাকার দিকে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী মঞ্জুর কাদির বলেন, রাত দু’টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেন দিয়ে একটি প্রাইভেটকার যাচ্ছিলো। এসময় পিছনে  আরও দুইটি যাত্রীবাহী বাস ছিল। প্রাইইেটকারটি পুলিশ টাউনের সামনে পৌঁছলে হঠাৎ বিকট শব্দ হয়ে আগুন ধরে। এসময় পিছনে থাকা যাত্রীবাহী বাসটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।

এই বাসটির পিছনে থাকা অপর আরও একটি যাত্রীবাহী বাস সামনের বাসে ধাক্কা দিলে আগুন ছড়িয়ে পড়ে বাসেও। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে যায়। তবে বাস দুটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে নিলেও অ্যাম্বুলেন্সে থাকা ৪ জন পুড়ে মারা যান। ৪ জনের মধ্যে ১ টি শিশু, ২ জন নারী ও ১ জন পুরুষ ছিলো বলে জানান পুলিশ।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেরুল ইসলাম বলেন, রাত ২ টার দিকে চলন্ত অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে অগ্নিকান্ডের খবর ফায়ার সার্ভিস। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। তবে ততক্ষণে অ্যাম্বুলেন্সে থাকা ৪ জন পুড়ে মারা যায়। মৃতদের মরদেহ উদ্ধার করা হচ্ছে। তাদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায় নি। বিস্তারিত পরে জানানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ