সাভার প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি বাবলু ওরফে বিহারী বাবলুকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে অন্যান্য আসামিদের সাথে প্রীজন ভ্যানে করে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে সাভারের রাজাশন লালটেক এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিহারী বাবলু সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি বলে জানা গেছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের স্বজন ও আহতদের দায়ের করা ৪ টি মামলার এজাহাভুক্ত আসামি।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারে ছাত্র জনতার ওপর হামলা ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। এঘটনায় শতাধিক ছাত্র-জনতা নিহত হয়। পরবর্তীতে নিহতদের স্বজন হত্যা ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এমন ৪ টি মামলার আসামি বাবলু ওরফে বিহারী বাবলুকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, দুপুরে বাবলু ওরফে বিহারী বাবলুকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে ১ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।