আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ঢাকা জেলা ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি: হাসিবুল হাসান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে ঢাকা জেলা ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এসময় একটি বর্ণাঢ্য র‍্যালী ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান করা হয়।

ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান সভাপতি প্রার্থী মাহফুজ ইকবালের নেতৃত্বে এই প্রতিষ্ঠাবার্ষীকি পালন করা হয়।

ছাত্রদলের পক্ষে সাধারণ শিক্ষার্থীদের আশ্বস্ত করছে, ইতিবাচক ছাত্র রাজনীতির জন্য সাধারণ শিক্ষার্থীদের মতামতের বাইরে ছাত্রদল কোন রাজনীতি করবে না। ঢাকা জেলা ছাত্রদল সাধারণ মানুষের কল্যানে সবসময় কাজ করবেন।

তাছাড়া দীর্ঘ ১৬ বছর পরে ঢাকা জেলা ছাত্রদল বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পেরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছাসের আমেজ দেখা গেছে।

বর্ণাঢ্য র‍্যালীতে ঢাকা জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ