আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে যাত্রীবেশে চলন্ত বাসে ডাকাতি, আহত -৪

সাভার প্রতিনিধি:

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ওয়েলকাম পরিবহন নামে একটি চলন্ত বাসে যাত্রীবেশে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৪ জন আহত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বিপিএটিসি সামনে এ ঘটে।

আহতদের মধ্যে শামীম নামের একজন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বাকি আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বাসের যাত্রী হারুন-অর -রশিদ জানান, আমি সাভার উলাইল থেকে ওয়েলকাম বাসে ওঠি। এরপরে বাসটি সাভার বাসস্ট্যান্ড পার হলে যাত্রীবেশে থাকা কয়েক জন ধারালো অস্ত্রে দিয়ে কয়েক জনকে জিম্মি করে।

এসময় বাসে থাকা যাত্রীদের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেন। তখন কয়েক জনকে ধারালো অস্ত্রের আঘাত করে বলেও জানান তিনি।

আহত শামীমের ভায়রা মিজানুর রহমান  বলেন, আমার ভাইরা ওয়েলকাম বাসে করে আশুলিয়ার শ্রীপুরে যাচ্ছিল। এসময় সাভারের বিপিএটিসি থেকে যাত্রীবেশে থাকা এক দল ডাকাত অস্ত্র নিয়ে যাত্রীদের মালামাল লুট করে।

তখন আমার ভাইরাকে ধারালো অস্ত্র দিয়ে বুকেসহ কয়েক জায়গায় অস্ত্রের আঘাত করে। পরে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে জানান তিনি।

ডা. হাসান মাহবুব  বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত চারজন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল। এরমধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি যারা ছিল তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম  বলেন, বিশমাইলে ডাতারির শিকার বাসটি রয়েছে। সেখানে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানান তিনি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অলক কুমার দে  বলেন, বিশমাইল এলাকায় ছাত্ররা বাসটি চালক ও হেলপারসহ আটক করেছে। ঘটনাটি মূলত সাভার থানার ঘটনা। তাই আমরা সাভার থানাকে অবহিত করেছি বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ