আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন 

জাবি প্রতিনিধি:

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচি নিহতের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার ( ২০ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ারকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন – কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ মোঃ মোস্তাফিজুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আরিফুল হক এবং ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদ।

উল্লেখ্য, তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে আফসানা রাচির নিহতের বিষয়টি বিস্তারিত তদন্তপূর্বক কারণ উদঘাটন করে সুস্পষ্ট সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ