আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৬ ইং

সাভারের পোশাক কারখানায় আগুন

সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারে সুরমা গামেন্টর্স নামে একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে  সাভার পৌর এলাকার আইচানদ্দা এলাকায় এ পোশাক কারখানায় অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাভার ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মেহেরুল  বলেন , দুপুর দেড়টার দিকে ওই পোশাক কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কারখানায় আগুন লাগে। এসময় খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ১  ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।  তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ