আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ

সাভার প্রতিনিধি :

সাভারে সংখ্যালঘু খ্রিষ্টান পরিবারের জমি দখলের চেষ্টায় বাউন্ডারি দেয়াল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

শনিবার (৯ নভেম্বর ) সন্ধ্যায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী চালর্জ মন্ডল। এর আগে গতকাল রাতে ওই জমির বাউন্ডারি দেয়াল ভেঙে দেয় দুর্বৃত্তরা।

অভিযোগ সূত্রে জানা যায়,  সাভার থানার ভাকুর্তা ইউনিয়নের
পাচুলী মৌজার সিএস ও এসএ- ৫৩৪, আরএস- ৫৯১ দাগের, সিএস- ৬৭, এসএ- ১৩৮, আরএস- ৪৯ খতিয়ান ভুক্ত ২০ শতাংশ ক্রয় সূত্রে এ্যাডলী মন্ডল (৫০) মালিক হয়ে ভোগদখল করেছে।

সেই জমি এ্যাডলী মন্ডলের ভাই চার্লজ মন্ডল (৫৩) দেখাশোনার দায়িত্বে থেকে চার পাশে বাউন্ডারী ওয়াল নির্মান করেন। কিন্তু গতকাল রাতে সেই জমি দখলের চেষ্টায় দুর্বৃত্তরা চারপাশের বাউন্ডারি দেয়াল ভেঙে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে।

ভুক্তভোগী এ্যাডলী মন্ডলের ভাই চার্লজ মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে ক্রয় সূত্রে ওই জমির মালিক হয়ে আমার বোন ভোগদখল করে আসছে।

আমি সেই জমিতে বাউন্ডারি দেয়াল নির্মান করে রক্ষণাবেক্ষণ করে আসছি। কিন্তু গতকাল দুর্বৃত্তরা রাতের আধারে জমির বাউন্ডারি দেয়াল ভেঙে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি সাধন করে। আমরা সংখ্যালঘু হওয়ায় চরম আতঙ্কে রয়েছি।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিলায়েত হোসেন বলেন, অভিযোগ এখনও হাতে পাই নি। অভিযোগ হাতে পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ