আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

শিরোনাম: শুরু হলো “নিটার প্রিমিয়ার লীগ-২০২৪”

আরাফাত কাদির, নিটার প্রতিনিধি:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) নিটার গেইমস এন্ড স্পোর্টস ক্লাবের আয়োজনে “নিটার প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৪” এর আনুষ্ঠানিক উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় এফসি ফ্রাইটস বনাম এফসি হেজারডাস।

সোমবার (৪ নভেম্বর, ২০২৪) বিকাল ৪ টায় উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং দর্শকদের জন্য রোমাঞ্চকর। প্রথমার্ধে উভয় দল গোলের সুযোগ তৈরি করলেও দুর্দান্ত এক পেনাল্টির মাধ্যমে প্রথম গোলটি করে এফসি ফ্রাইটস এর আইকন খেলোয়াড় মাহমুদুল হাসান (১২ব্যাচ)। এরপর দ্বিতীয়ার্ধে এফসি হেজারডাস এর খেলোয়াড় রায়হান (১২ব্যাচ) দূর্দান্ত এক গোলের মাধ্যমে দলকে সমতায় ফিরিয়ে আনেন। খেলাটি ড্র হওয়ার মাধ্যমে সমাপ্ত হয়। এই ফলাফল টুর্নামেন্টের শুরুতেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করে।

আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে এবং প্রতিটি দল প্রস্তুত। দর্শকদের মধ্যে উৎসাহ বেড়েছে এবং তারা আরও উত্তেজনাপূর্ণ ম্যাচের অপেক্ষায় রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ